রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল : মস্তিষ্কের ভারসাম্য নষ্টের নীরব কারণ? রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনি গাইবান্ধার বাজারে অস্থিরতা: মুরগি ও মাছের দামে হঠাৎ ঊর্ধ্বগতি কালকিনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবিতে মানববন্ধন শিক্ষক, গেম ডেভেলপার, তারপর হামলাকারী অ্যালেন কীভাবে বদলে গেলেন? ১১ লাখ আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীতে ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার লাশ উদ্ধার কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা স্ত্রীর সাথে কলহের জেরে শশুর বাড়িতে প্রাণ গেল স্বামীর ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা : কে এই টমাস অ্যালেন? বৃহত্তম ফেসবুক গ্রুপ বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি উৎসব হরমুজ এড়িয়ে নিরাপদ পথে চট্টগ্রামের দিকে তেলবাহী জাহাজ প্রশ্নপত্র ফাঁস নয়, প্রতারণার ফাঁদ সতর্ক থাকার আহ্বান উপদেষ্টার বাগেরহাটে এক বাগানেই ৫০ জাতের আম খুবিতে “নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত র‌্যাব-৪ সিপিসি-২ ও সিপিএসসি এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার : গ্রেফতার ৩ ‘Bangladeshi Solidarity Europe Zone ’–এর নব- নির্বাচিত সভাপতি : ফজলে রাব্বী ফুটপাত দখলমুক্ত করতে ছয় মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা ডিএনসিসির
Notice :

বিটিভির প্রকল্পে দুর্নীতি সাবেক মন্ত্রী–প্রকৌশলী সিন্ডিকেটের খোঁজে দুদক

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন প্রকল্প ও ক্রয় প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রাথমিক অনুসন্ধানে টেন্ডার নিয়ন্ত্রণ, ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠে এসেছে সিনিয়র প্রকৌশলী মো. মনিরুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।

দুদক সূত্রে দাবি করা হয়েছে, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে যোগসাজশে প্রকল্পভিত্তিক অর্থ বণ্টন ও অনিয়মের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

অনুসন্ধানে উঠে এসেছে, প্রায় ১৭০ কোটি টাকার একটি প্রকল্প বেলজিয়ামভিত্তিক প্রতিষ্ঠান স্টুডিওওয়াচকে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি বিটিভির সম্প্রচার ব্যবস্থা ডিজিটালাইজেশনের জন্য প্রায় ২৫০ কোটি টাকার আরেকটি প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, অনেক ক্ষেত্রে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করা হয় এবং বাস্তব প্রয়োজনীয়তা উপেক্ষা করে প্রকল্প নেওয়া হয়েছে। এতে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ সামনে এসেছে।

দুদকের নথিতে বলা হয়েছে, বিটিভির অধিকাংশ টেন্ডার একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে ছিল। নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, কম দরদাতাকে বাদ দেওয়া এবং কমিশন বাণিজ্যের অভিযোগও রয়েছে।

একই সঙ্গে ১৪টি উপকেন্দ্রে সাব-স্টেশন স্থাপনের প্রকল্পেও নিম্নমানের কাজ ও ত্রুটিপূর্ণ বাস্তবায়নের অভিযোগ পাওয়া গেছে।

দুদক বিটিভিকে ২৮ এপ্রিলের মধ্যে প্রকল্প, ক্রয়, ব্যয় ও বিদেশ সফর সংক্রান্ত নথি জমা দিতে বলেছে। সাত বছরের তথ্য যাচাই করা হচ্ছে সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে।

দুদকের একজন কর্মকর্তা জানান, প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে এবং প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্টের ভাঙচুরকে ব্যবহার করে আগের অনিয়ম আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

দুদক বলছে, সব নথি যাচাই শেষে প্রকৃত চিত্র স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *