শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

কয়রায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের আল আমিন সরদারের বিরুদ্ধে তার স্ত্রী রাবেয়া খাতুনের দায়ের করা গুম মামলা নিয়ে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ করা হচ্ছে, এই মামলা মিথ্যা ও হয়রানিমূলক উদ্দেশ্যে করা হয়েছে। রবিবার (১০ মে) সকালে কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন ৩নং কয়রা গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র মো. বিল্লাল হোসেন গাজী।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, মহেশ্বরীপুর ইউনিয়নের আল আমিন দীর্ঘদিন সুন্দরবনকেন্দ্রিক দস্যুতার সঙ্গে জড়িত ছিলেন। এক সময়ে আত্মসমর্পণের পরও তিনি পুনরায় দস্যুতা শুরু করেন। সুন্দরবনে বনদস্যুতার সময় তিনি স্থানীয় জেলে ও বাওয়ালীদের নানা নির্যাতনের শিকার করেন যার ফলে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেন।

বিল্লাল হোসেন গাজী বলেন, গত ১৬ এপ্রিল তার স্ত্রী রাবেয়া খাতুন একটি গুম মামলা দায়ের করেন। যেখানে আমাকে সহ সাতজনকে আসামি করা হয়েছে। আল আমিন কোথায় আছেন তা আমরা জানি না। পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এতে আমরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি এবং হয়রানির শিকার হচ্ছি। মামলায় মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে, আমরা নিরপেক্ষ তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন সাক্ষীও এ মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের মধ্যে ৪নং সাক্ষী সাইফুল শেখ এবং ৫নং সাক্ষী জন্মজয় অভিযোগ করেন, তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।

এছাড়া সুন্দরবনে মাছ ধরার সময় আল আমিন হান্নান নামের এক জেলেকে অপহরণ করে চাঁদা দাবি করেছিলেন, যা না মেলায় তাকে গুলি করে আহত করা হয়। পরে কোস্টগার্ডের সহায়তায় তিনি বাড়ি ফেরেন। এই ঘটনায় একটি মামলা বর্তমানে চলমান রয়েছে।

কয়রা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন বলেন, বিল্লাল হোসেন গাজীসহ অন্যান্য আসামিরা নিরীহ মানুষ। তাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিতরা উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আল আমিন সুন্দরবনে ফের দস্যু কর্মকাণ্ড শুরু করেন। কয়েক মাস আগে অস্ত্রসহ গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পান। পরে তিনি ‘আল আমিন বাহিনী’ নামে একটি দল গঠন করে বনজীবীদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করেন। এক মাস আগে তার মরদেহ নদীতে ভাসতে দেখা গেছে বলে গুঞ্জন আছে। তবে পুলিশ ও পরিবারের খোঁজাখুঁজির পরও কোনো মরদেহ উদ্ধার হয়নি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলার বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *