শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে আবু হানিফ নামের এক বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের লক্ষাধিক টাকার মাছ দুর্বৃত্তরা জোর পূর্বক ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বাঁধা দিলে দুর্বৃত্তদের মারপিটে হাফিজুল মৃধা (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়। আহত মৃধাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই বৃদ্ধ কৃষকের ছেলে হুমায়ুন বেপারী বাদী হয়ে নাজমুল বেপারী সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বৃদ্ধ কৃষক আবু হানিফ বেপারী তার কবলাকৃত দেড় বিঘা জমিতে ১৫/২০ বছর ধরে মৎস্য ঘের করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন সোমবার সকালে একই গ্রামের অধিবাসী তার ভাতিজার ছেলে নাজমুল বেপারীর নেতৃত্বে বহিরাগত ১০/১৫ জন সংঘবদ্ধ হয়ে তার মৎস্য ঘেরে হামলা করে গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ জোর পূর্বক ধরে নিয়ে যায়, যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এসময় হামলাকারীদের বাঁধা দিলে ওই বৃদ্ধ কৃষকের নাতি হাফিজুল মৃধাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনার পর পরই স্থানীয় লোকজন  গুরুতর আহতকে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

শুক্রবার ভুক্তভুগী বৃদ্ধ কৃষকের স্ত্রী আকলিমা বেগম বলেন, নাজমুল বেপারী সর্ম্পকে ভাতিজা, এলাকার বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে আমাদের ঘেরে হমালা করে জোর পূর্বক মাছ ধরে নিয়ে যায়। এর পূর্বে আরও একবার তারা মাছ ধরে নিয়েছে। অভিযোগ দিয়েও কোন বিচার পাই না। এবারেও লক্ষাধিক টাকার মাছ নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গেছেন। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। গরিবের ওপর কেন বার বার অত্যাচার?

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফাঁড়ি ইনচার্জ এস আই মোঃ তমিজ উদ্দিন বলেন, আবু হানিফ বেপারী ও তার ভাই এর মধ্যে জমিজমা নিয়ে পারিবারীক বিরোধ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হয়েছিল, স্থানীয় পর্যায়ে বিষয়টি মিমাংসার জন্য সময় নিয়েছেন দুই পক্ষের লোকজন।

এ বিষয়ে নাজমুল বেপারী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও ঘেরের মাছ ধরেন নি। ওই ঘেরের ভিতর তাদের জমি রয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অভিযোগ দায়ের করেছেন আবু হানিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *