বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

মোরেলগঞ্জে ৯ ফুটের অজগর উদ্ধার, সাপ দেখতে উৎসুক জনতার ভিড়

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে জেলের জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালে আটকে থাকা অজগরটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাসেল কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

রাসেল কবিরাজ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে সাতটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সচেতনতা ও দ্রত উদ্যোগের ফলে অজগরটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি।

আজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসলে সাপটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার থলি থেকে সাপটি বের করে স্থানীয়দের দেখার ব্যবস্থা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাপটি রাসেল কবিরাজের জিম্মায় রয়েছে পরবর্তী বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি মডেল মসজিদের সামনে থেকে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম জানান, সংবাদ পেয়ে অজগরটি উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। বিকেলেই অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *