বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

কিডনি ক্যান্সারের চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ইবরার টিপু

বিনোদন ডেস্ক
ছিব: সংগৃহীত

জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপু দীর্ঘদিন ধরে কিডনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি সামাজিকমাধ্যমে তাঁর শারীরিক পরিবর্তনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছেন স্ত্রী ও কণ্ঠশিল্পী বিন্দু কণা।

ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে টিপুর কিডনি ক্যান্সার ধরা পড়ে। এরপর তাঁকে একটি বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন পর্যায়ে রয়েছেন তিনি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বিন্দু কণা বলেন, বড় ধরনের সার্জারির কারণে টিপুর এখনও স্বাভাবিকভাবে কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে এবং ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে বলে চিকিৎসকদের আশাবাদ।

তিনি আরও জানান, সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন ও বার্তার মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে শারীরিক অবস্থার কারণে সবার সঙ্গে কথা বলা টিপুর পক্ষে সম্ভব হচ্ছে না। আরও কিছুটা সুস্থ হলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।

ইবরার টিপুর জন্য সবার কাছে দোয়া চেয়ে বিন্দু কণা বলেন, পরিবার বিষয়টি এতদিন প্রকাশ করতে চায়নি। তবে সামাজিকমাধ্যমে তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা ও বিভ্রান্তি তৈরি হওয়ায় প্রকৃত তথ্য জানানো প্রয়োজন হয়ে পড়ে। তিনি বলেন, দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের কঠিন সময় পার করে টিপু এখন সুস্থতার দিকেই এগিয়ে যাচ্ছেন।

এর আগে এক সাক্ষাৎকারেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছিলেন ইবরার টিপু। তখন তিনি বলেছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন। পাশাপাশি মানসিকভাবে ইতিবাচক থাকতে স্টুডিওতে সময় কাটাচ্ছেন এবং নতুন গান তৈরির কাজও চালিয়ে যাচ্ছেন।

তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ইবরার টিপু। বিভিন্ন জনপ্রিয় রিয়েলিটি শোর শিরোনাম সংগীত নির্মাণের পাশাপাশি ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বহুল আলোচিত স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’-এর সুর ও সংগীত পরিচালনার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেন।

বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। তাঁর সুস্থতা কামনায় ভক্ত, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছে পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *