শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ঈদযাত্রা নিয়ে দুশ্চিন্তা যাত্রীদের জ্বালানি সংকটে বন্ধ সীতাকুণ্ড–সন্দ্বীপ স্পীডবোট

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত নৌপথে চলাচলকারী স্পীডবোটগুলো জ্বালানি সংকটের কারণে বন্ধ রয়েছে। কুমিরা ও গুপ্তছড়া ঘাটে সারি সারি স্পিডবোট খালের তীরে রাখা দেখা যায়। চালক ও সহকারীরা ইঞ্জিন বন্ধ রেখে ঘাটের দোকান বা টিকিট কাউন্টারের সামনে অলস সময় কাটাচ্ছেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে বিশেষ করে ঈদযাত্রার প্রাক্কালে।

স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ট্রলার ও লঞ্চের ওপর নির্ভর করতে বাধ্য হয়েছেন। সন্দ্বীপগামী হাবিব বলেন, জরুরি কাজে আমাকে সন্দ্বীপ যেতে হবে। ঘাটে এসে জানলাম স্পিডবোট বন্ধ। এখন কাঠের ট্রলারে যাত্রা করার জন্য অপেক্ষা করছি।

চালক ও সহকারীদের জন্যও সমস্যা সৃষ্টি হয়েছে। স্পিডবোট চালকের সহকারী রহিম বলেন, প্রতিদিন সকালে কাজের আশায় ঘাটে আসি। কিন্তু অকটেন নেই। সারা দিন বসে থেকে সন্ধ্যায় বাড়ি ফিরি। এই অবস্থায় কী করা হবে, বুঝে উঠতে পারছি না।

স্পিডবোটচালক মফিজ বলেন, আট দিন ধরে বোট বন্ধ। যাত্রীরা চাপ দেন কিন্তু তেলের অভাবে আমাদের কিছু করার থাকে না।

কুমিরা-গুপ্তছড়া নৌপথে তিনটি কোম্পানি স্পিডবোট পরিচালনা করে। তেলসংকটের কারণে সন্দ্বীপ মেরিন সার্ভিসের সব বোট বন্ধ থাকলেও আরকে এন্টারপ্রাইজ ও আদিল এন্টারপ্রাইজ মিলিতভাবে ২৫টি বোটে যাত্রী পরিবহন করছিল। স্বাভাবিক সময়ে এই দুই কোম্পানির দৈনিক অকটেনের চাহিদা থাকে প্রায় তিন হাজার লিটার। ঈদের সময় যাত্রী চাপ বেড়ে চাহিদা দাঁড়ায় প্রায় ৪ হাজার ৫০০ লিটারে। ৭ মার্চ থেকে কেউ অকটেন পায়নি।

আরকে এন্টারপ্রাইজের মালিক জগলুল হোসেন বলেন, চালক, সহকারী, টিকিট মাস্টার, লাইনম্যান সব মিলিয়ে প্রায় ১৫০ জন কর্মী আছে। স্পিডবোট বন্ধ থাকায় তারা কাজ করতে পারছেন না। মাস শেষে বেতন দিতে হবে কিন্তু আয় নেই। ঘাটের ইজারাও দিতে হচ্ছে।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, ঈদ সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে তেল কোম্পানিসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি ঈদের আগেই সমস্যা সমাধান হবে।

জ্বালানি সংকটের এই পরিস্থিতি চলতে থাকলে সন্দ্বীপগামী যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে। ঈদের যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর সমাধান ছাড়া যাত্রীদের যাতায়াত নিশ্চিত করা কঠিন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *