বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

কমলো সোনা-রুপার মূল্য

কথাভিশন ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশীয় বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। তেজাবি (পাকা) সোনা ও রুপার দর কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য প্রকাশ করা হয়।

সর্বশেষ নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি কমেছে ২,১৫৯ টাকা, ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২,৪৫,৮১৮ টাকা। ২১ ক্যারেট সোনার ভরি ২,১০০ টাকা কমে হয়েছে ২,৩৪,৬২১ টাকা। ১৮ ক্যারেট সোনা ১,৭৪৯ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২,০১,১৪৬ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি কমেছে ১,৪৫৮ টাকা, নতুন দাম ১,৬৩,৮২১ টাকা।

শুধু সোনা নয় রুপার দামেও এসেছে নিম্নগতি। ২২ ক্যারেট রুপা ভরিতে ১৭৫ টাকা কমে হয়েছে ৫,৫৪০ টাকা। ২১ ক্যারেট রুপা ১১৭ টাকা কমে ৫,৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪,৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৩৮২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ১ এপ্রিল সোনার দামে বড় ধরনের বৃদ্ধি দেখা গিয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরি পৌঁছায় ২,৪৭,৯৭৭ টাকায় যা পরবর্তীতে আবার কমানো হলো।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা—তখন ২২ ক্যারেটের ভরি বিক্রি হয়েছিল ২,৮৬,০০১ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *