শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

জর্জিয়ায় বিএনপিতে কমিটি দ্বন্দ্বের অবসান : ঐক্যের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বিএনপির প্রবাসী শাখায় দীর্ঘদিন ধরে চলমান কমিটি গঠন সংক্রান্ত দ্বন্দ্ব শেষ করে নেতাকর্মীরা দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

পুরোনো কমিটি ও ২০২৫ সালে গঠিত নতুন কমিটির মধ্যে দূরত্ব ভুলে দলকে এক ছাতার নিচে আনার তাগিদ দেওয়া হয়েছে।

দীর্ঘ ৩০-৪০ বছর ধরে দলের জন্য কাজ করা ত্যাগী নেতারা এবং নতুন কমিটির মধ্যে চলমান দূরত্ব জর্জিয়ার সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছিল। এই বিভাজন দলের ভেতর রাজনৈতিক সংঘাত ও হতাশা তৈরি করছিল।

২৫ মার্চ জর্জিয়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক জরুরি সংবাদ সম্মেলনে ত্যাগী নেতারা ১৪ দফা দাবি পেশ করেন। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় কিছু নেতার প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে পকেট কমিটি গঠন করা হয়েছে যা দলের মধ্যে বিভাজন বাড়িয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা জোর দিয়ে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ আমরা সবাই নই বরং দলের সদস্যরা শহীদ জিয়ার সৈনিক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসারী। নিজেদের ভুল বোঝাবুঝি ভুলে দলকে একত্রিত হওয়া প্রয়োজন।

নেতাকর্মীরা আশা করছেন, কেন্দ্র থেকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমন্বয় করা হবে। পুরোনো নেতাদের অভিজ্ঞতা ও নতুনদের উদ্যম মিলিয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে জর্জিয়া বিএনপি আবারও সুসংগঠিত হবে।

নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস, সাময়িক দূরত্ব ঘুচিয়ে জর্জিয়া বিএনপি খুব শিগগিরই ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *