বেদনার বন্ধরে নোঙর ফেলে নাবিক
পরিশ্রান্ত-ভারাক্রান্ত মনে,বেদনাকে আলিঙ্গন কোরে
শটান শুয়ে পড়ে পাটাতনে,আর ভাবে
সকল অবসাদ ঘুচিয়ে এই বুঝি হলো অবসান-
হঠাৎ মধ্যরাতে স্বপ্ন দেখে, না
নোঙর খুলে সে পুনরায় ভাসছে অথৈ সাগরে!
দৃষ্টি নাড়িয়ে দু’হাত বাড়িয়ে করুন কণ্ঠে ডেকে ওঠে
কেউ কি আছো….তুলে নেবার?
না,কে….উ আসে না!
সত্যি কেউ নেই-
জীবনতরী ডুবে গেলে কেউ থাকেনা তুলে নেবার !
আসলেই কেউ নেই,কেউ থাকে না কখনো !!!
ক্যামেলিয়া আহমেদ
ডিওএইসএস,মিরপুর-ঢাকা