বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ধামরাইয়ে এসডিআই এর চাকরীর মেলা, চাকরী প্রার্থী ৩৮৯,  চাকরী পেল ৯৪ জন

কথাভিশন রিপোর্ট

‘দক্ষতা বাড়াও ভবিষ্যৎ গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জব ফেয়ার/চাকরির মেলার আয়োজন করা হয়। পি কে এস এফ এবং বিশ্বব্যাংকের কারিগরি ও আর্থিক সহায়তায় বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই)  শনিবার (২০ জুন) উপজেলার সূতিপাড়া এসডিআই এফটিসি প্রাঙ্গনে সকাল-সন্ধ্যা এ মেলার আয়োজন করে। এসডিআই বাংলাদেশ, একেএইচ ইকো এ্যাপারেল, মিম ইঞ্চিনিয়ারিং ওয়ার্কসপ সহ ১৫টি নিয়োগদানকারী প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করে। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রস্তুকৃত পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের জন্য বসে বেশকিছু স্টল। ৩৮৯ জন চাকরী প্রার্থী এ মেলায় চাকরীর জন্য আবেদন করে।  সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে ৯৪ জন বেকারকে নারীপুরুষ চাকরী পান।

ঐ দিন সকাল ১০ টার দিকে পায়রা উড়িয়ে, বেলুন ছেড়ে, কেক ও ফিতা কেটে মেলা উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।

বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইয়াছিন ফেরদৌস মুরাদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি তদন্ত মোহাম্মদ সহিদুল ইসলাম, পি কে এস এফ এর রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বিল্লাল হোসেন, সাবেক অধ্যক্ষ এম এ জলিল প্রমূখ। এ ছড়াও দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক মো: অহিদ উল্লাহ, মো: কামরুজ্জামান, সোহেলিয়া নাজনীন হক; সহকারী পরিচালক মো: ইসমাইল হোসেন, মো: আশরাফ হোসেন;  আঞ্চলিক ব্যবস্থাপক মো: হারুন অর রশীদ, জোনাল ম্যানেজার অভিজিৎ দেবনাথ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা এস ডি আই এর নির্বাহী পরিচালক সামছুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *