ঢাকার ধামরাইয়ে জয়পুরা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের কেলিয়া আলাদীনস জেনারেল হাসপাতালের কাছেই নয়নজুড়ি আন্ডারপাস সেতু সংলগ্ন নয়নজুড়ি খালের কচুরি পানার মধ্য থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ ।
আজ সোমবার (২৬জানুয়ারী) দুপুরে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা অজ্ঞাত স্থানে কে বা কারা খুন করার পর তা ধামরাইয়ের উপরোল্লেখিত স্থানে ফেলে রেখে গেছে। গতকাল সকালে এলাকাবাসী লাশটি দেখে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে ধামরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের সুরত হাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট লেখা পযন্ত লাশটির কোন পরিচয় পাওয়া যায় নি।
এই বিষয়ে ধামরাই থানার ওসি মো: নাজমুল হুদা খান সাংবাদিকদের জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে জানালে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।