বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ধামরাইয়ে বেশ জমে উঠেছে ধানের শীষের প্রচারণা

ধামরাই প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে ধানের শীষের প্রচারণা বেশ জমে উঠেছে। মিটিং-মিছিল, সভা-সমাবেশ, পোষ্টার- ব্যানারে একাকার ধামরাই। ধানের শীষের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের জন্য ভোট প্রার্থনায় ব্যস্ত নেতাকর্মীরা। ধানের শীষের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে প্রচারণায় একাকার ধামরাই। একেবারে নির্বঘ্ন বিজয়ের পথ-এমন কথা জনতার মুখে মুখে। তার পরও কথা থেকে যায়। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে হবে। দল বা নেতার প্রতি সমর্থন ও ভালবাসার প্রকৃত বা বাস্তব রূপ হচ্ছে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি। এই দিকটার দিকে গুরুত্বের সাথে খেয়াল বা নজর দেওয়া খুব বেশি জরুরী বলে মনে করেন অভিজ্ঞ মহল।

যা হোক নির্বাচনের সব দিক মাথায় রেখেই আলহাজ্ব তমিজ উদ্দিন ও তার নেতাকর্মীরা অত্যন্ত আন্তরিকতা ও সচেতনতার সাথে দিন রাত কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে প্রায় শেষ মুহূর্তেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।

শনিবার (৭জানুয়ারি) সন্ধ্যায় ধামরাই বাজারের উপজেলা গেটের সামনে ধামরাই বাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। অনেকেই মিছিল নিয়ে জড়ো হয় সেখানে। পরিশ্রমী যুবদল নেতা শরীফকেও  মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায় সেখানে।

এই নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, ঢাকা-২০(১৯৩) ধামরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম। পৌর বিএনপির আহবায়ক মোঃ আতিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ সিকদার, সাংগনিক সম্পাদক ফিরোজসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *