বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

নববর্ষের শুভেচ্ছায় রঙিন লুকে ভাইরাল মিম

বিনোদন রিপোর্ট

বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী বাঙালি সাজে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী এদিন ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তার কিছু দৃষ্টিনন্দন ছবি যা ইতোমধ্যে প্রশংসায় ভাসছে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে স্নিগ্ধ ও মায়াবী লুকে ধরা দিয়েছেন তিনি। শাড়ির পাড়ে লালের ছোঁয়া এবং হাতে রঙিন চুড়ির সমন্বয় তার সাজে এনে দিয়েছে উৎসবের আবহ। খোলা চুল, কপালে ছোট লাল টিপ এবং সোনালি গয়নায় ফুটে উঠেছে বাঙালি নারীর চিরন্তন সৌন্দর্য।

ছবির ক্যাপশনে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন : ‘শুভ নববর্ষ, নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু’, সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরাও জানিয়েছেন তাদের শুভেচ্ছা ও ভালোবাসা। অনেকেই তার সৌন্দর্য ও ঐতিহ্যবাহী উপস্থাপনার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা শুরু করেন বিদ্যা সিনহা মিম। এরপর থেকে চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে ধারাবাহিকভাবে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *