শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

গ্রিসে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে গিয়েও অনেক বাংলাদেশি প্রবাসী প্রতারণার শিকার

বিশেষ প্রতিনিধি

গ্রিসে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে গিয়ে অনেক বাংলাদেশি প্রবাসী প্রতারণার শিকার হয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। দালাল ও অসাধু নিয়োগকর্তাদের প্রতারণার কারণে অনেকেই চুক্তিভিত্তিক কাজের সুযোগ না পেয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধ হয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে তারা এখন বাংলাদেশ দূতাবাসের সাহায্যের আশায় রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, দালালরা প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার পরে গ্রিসের বিভিন্ন কোম্পানিতে উচ্চ বেতনের কাজের প্রতিশ্রুতি দেন। বাস্তবে গ্রিসে পৌঁছালে তারা দেখেন যে কোম্পানির কোনো বাস্তব অস্তিত্ব নেই। গ্রিসের নিয়ম অনুযায়ী, একই নিয়োগকর্তার অধীনে কাজ করলে ভিসা এক বছর পর নবায়ন করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত থাকা যায়। কিন্তু নিয়োগকর্তা অনুপস্থিত থাকায় প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছেন। একাধিক ভুক্তভোগী এই অবস্থার কথা প্রকাশ করেছেন। জনৈক ভুক্তভোগী জানিয়েছেন, দালালের মাধ্যমে কৃষি খামারে কাজের চুক্তি পেয়ে গ্রিসে গিয়েও তিনি কাজ ও বৈধ কাগজপত্র পাচ্ছেন না। আরিফ নামে আরেকজন বলেন, দেশে থাকাকালীন মাসে অন্তত ১২০০ ইউরোর বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও গ্রিসে কোম্পানির কোনো অফিসই নেই। আর হাবিব জানান, দালালরা যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এবং নিয়োগকর্তার পারমিট নবায়ন না হলে তিনি পুরোপুরি অবৈধ হয়ে যাবেন। এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ পর্যন্ত অন্তত ৩০ জন প্রবাসী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মার্জিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রদূত সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন এবং দূতাবাস থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সচেতন নাগরিক ও অনলাইন বিশেষজ্ঞ মানিক হোসেন প্রবাসীদের পরামর্শ দিচ্ছেন, বিদেশে যাওয়ার আগে নিয়োগকর্তার বৈধতা, চুক্তিপত্র এবং কাজের প্রকৃতি ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হলেও বাংলাদেশে গ্রিক দূতাবাস না থাকায় এটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি। দালালরা এই সুযোগকে কাজে লাগিয়ে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সাধারণ প্রবাসীর অর্থ হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে তাদের অধিকার সুরক্ষার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *