জামায়াতে ইসলামী ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার জাতীয় সংসদে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জুলাই সংস্কারের সম্মান রাখতে হবে।দেশের বৃহত্তর স্বার্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন করা উচিত।
জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভার পর তিনি বলেন, বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা কী হবে তা নিয়ে আমরা আলোচনা করেছি। স্পিকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয় থাকলে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে। আমরা চাই যতটুকু সুবিধা বিরোধী দল পাব ততটুকুই নিশ্চিত হোক।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এইবার দুটি নির্বাচন হয়েছে। দেশের স্বার্থে আমরা উভয় নির্বাচন মেনে নিয়েছি এবং সংবিধান অনুযায়ী শপথ নিয়েছি। কিন্তু সরকার এখনো সংবিধান সংশোধনের শপথ নেননি।
২৪ থাকলেই ২৬ এর অস্তিত্ব নিশ্চিত হবে; ২৪ কে অগ্রাহ্য করলে ২৬ এর অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে। গণভোটে যে চারটি বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেগুলো সর্বাত্মকভাবে বাস্তবায়ন হওয়া উচিত।
তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও জাতীয় সংসদকে অর্থবহভাবে কাজ করার সুযোগ দেওয়া হলে রাষ্ট্র ও জাতির স্বার্থ সুরক্ষিত হবে।