বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

স্বতন্ত্র রাজনীতি না হলে এনসিপির লক্ষ্য পূরণ কঠিন: রাশেদ

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখতে না পারলে এনসিপির ঘোষিত ‘নতুন বন্দোবস্ত’ বাস্তবায়নের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। তার দাবি, দলটির প্রতি সাধারণ মানুষের আগ্রহ আগের তুলনায় কমে গেছে।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এনসিপির আবির্ভাব প্রয়োজন ছিল। তবে সাম্প্রতিক জুলাই পদযাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ প্রত্যাশিত মাত্রায় দেখা যায়নি। সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার পরও রাজধানীতে বড় ধরনের প্রতিবাদ গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, এনসিপিকে ঘিরে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে দলটি জামায়াতের প্রভাববলয়ের বাইরে নয়। এ কারণে ‘নতুন রাজনীতি’র যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা দুর্বল হয়ে পড়ছে বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খান বলেন, এনসিপিকে স্পষ্টভাবে প্রমাণ করতে হবে যে তারা স্বাধীন রাজনৈতিক অবস্থান নিয়ে এগোচ্ছে। অন্যথায় নতুন রাজনৈতিক ধারার প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক শক্তির প্রতি মানুষের প্রত্যাশা ক্ষীণ হলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হওয়ার সুযোগ পেতে পারে, যা দেশের রাজনীতির জন্য অশনিসংকেত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও বলেন, জামায়াত নিজেদের রাজনৈতিক সক্ষমতা বিবেচনায় সরকার বা বিরোধী দলের পূর্ণ দায়িত্ব নেওয়ার পরিবর্তে সীমিত কৌশলেই এগোতে আগ্রহী বলে তার ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *