সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শেহবাজ শরিফের ঘোষণা: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে জেনেভায় জমি বিক্রি নিয়ে বিরোধ, বাবাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেন ছেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট বেনজীর প্রত্যর্পণে আইনি জটিলতা, সামনে কী পথ? আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, তবে মেডিকেল কলেজ চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে প্রবেশে বাধা, সফর বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান ক্ষেপণাস্ত্র ইস্যু আলোচনার বাইরে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় নতুন মোড় জ্যোতিষ বিশ্লেষণে ১৫ জুনের বিশ্বকাপ ম্যাচে সম্ভাবনার ইঙ্গিত দেশ-জাতির স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রোলেক্সের বিলাসবহুল ঘড়ি উপহার পেয়ে চমকে গেলেন শাকিব খান মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Notice :

বিএনপির নারী আসনে তুমুল প্রতিযোগিতা ৩ দিনে জমা প্রায় ৯০০ আবেদন

কথাভিশন রিপোর্ট
ছবি সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রক্রিয়ায় ব্যাপক আগ্রহ দেখা গেছে। মাত্র তিন দিনের মধ্যেই প্রায় ১,৩০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে যার মধ্যে প্রায় ৯০০টি ইতোমধ্যে জমা পড়েছে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মীসহ নানা পেশার নারীরা এ প্রক্রিয়ায় অংশ নেন।

মনোনয়নপ্রত্যাশীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়া নেত্রীদের দল মূল্যায়ন করবে এমন প্রত্যাশা তাদের রয়েছে। তারা নির্বাচিত হলে সংসদে নারীর অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।

এবার মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রতিটি প্রার্থীর কাছ থেকে ৫০,০০০ টাকা করে অফেরতযোগ্য জামানত নেওয়া হচ্ছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা ৫০টি। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি করে আসন বণ্টনের ভিত্তিতে বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং একটি আসন থাকবে স্বতন্ত্র সদস্যদের জন্য।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল, যার নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *