রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল : মস্তিষ্কের ভারসাম্য নষ্টের নীরব কারণ? রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনি গাইবান্ধার বাজারে অস্থিরতা: মুরগি ও মাছের দামে হঠাৎ ঊর্ধ্বগতি কালকিনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবিতে মানববন্ধন শিক্ষক, গেম ডেভেলপার, তারপর হামলাকারী অ্যালেন কীভাবে বদলে গেলেন? ১১ লাখ আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীতে ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার লাশ উদ্ধার কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা স্ত্রীর সাথে কলহের জেরে শশুর বাড়িতে প্রাণ গেল স্বামীর ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা : কে এই টমাস অ্যালেন? বৃহত্তম ফেসবুক গ্রুপ বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি উৎসব হরমুজ এড়িয়ে নিরাপদ পথে চট্টগ্রামের দিকে তেলবাহী জাহাজ প্রশ্নপত্র ফাঁস নয়, প্রতারণার ফাঁদ সতর্ক থাকার আহ্বান উপদেষ্টার বাগেরহাটে এক বাগানেই ৫০ জাতের আম খুবিতে “নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত র‌্যাব-৪ সিপিসি-২ ও সিপিএসসি এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার : গ্রেফতার ৩ ‘Bangladeshi Solidarity Europe Zone ’–এর নব- নির্বাচিত সভাপতি : ফজলে রাব্বী ফুটপাত দখলমুক্ত করতে ছয় মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা ডিএনসিসির
Notice :

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে এই স্থগিতাদেশ পর্যটক, শিক্ষার্থী ও অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাস ঢাকা–এর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা গ্রহণের হার এসব দেশের অভিবাসীদের মধ্যে তুলনামূলক বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এই সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ এসব ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তারা যেন মার্কিন নাগরিকদের ওপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়।

এ লক্ষ্যে স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে সব ধরনের যাচাই-বাছাই ও স্ক্রিনিং নীতিমালা পর্যালোচনা করছে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারে বা রাষ্ট্রের ওপর অতিরিক্ত বোঝা হয়ে না ওঠে তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

জানা গেছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বেলারুশ, ভুটান, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, মিশর, ইথিওপিয়া, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, নেপাল, পাকিস্তান, রাশিয়া, সিরিয়া, সুদান, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ইয়েমেনসহ মোট ৭৫টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

এ সিদ্ধান্তের ফলে এসব দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে দেওয়া অভিবাসী ভিসা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তবে অন্যান্য অনভিবাসী ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *