বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ইতিহাস রচনায় বিজয়: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক সি. জোসেফ বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান হিসেবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

বিজয়ের দল গত মাসের বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের সমর্থন জোগাড় করতে তিনি চারদিনের রাজনৈতিক বৈঠক ও আলোচনা শেষে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেন। এতে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, আইইউএমএল ও অন্যান্য ছোট দলের বিধায়করা বিজয়ের পক্ষে সমর্থন দেন। ফলে জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১২০।

এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো তামিলনাড়ুর শাসনভার দুই প্রধান দ্রাবিড় শিবিরের বাইরে কোনো দলের হাতে আসে। চেন্নাইয়ে উৎসবের আমেজ বিরাজ করছে, এবং বিজয়ের সমর্থকরা এটিকে রাজ্যের রাজনীতিতে ‘নতুন সূর্যোদয়’ হিসেবে অভিহিত করছেন।

শপথ গ্রহণের পরে বিজয় তার নতুন মন্ত্রিসভা ও কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তবে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আগামী ১৩ মের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

অভিনেতা থেকে রাজনীতিতে আসা ৫১ বছর বয়সী বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকে টানা পাঁচ দিন আলোচনা চালাতে হয় এবং গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক করেন।

এই সরকার গঠনের মাধ্যমে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *