শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

‘ইনস্টাগ্রাম প্লাস’ চালু

কথাভিশন ডেস্ক

মেটা কোম্পানি কিছু দেশে পরীক্ষামূলকভাবে চালু করেছে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা, যার নাম ‘ইনস্টাগ্রাম প্লাস’। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন এমন কিছু বিশেষ ফিচার যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নয়।

‘ইনস্টাগ্রাম প্লাস’-এর মাধ্যমে ব্যবহারকারীরা স্টোরি দেখলেও তা পোস্টদাতার কাছে ধরা পড়বে না, অর্থাৎ গোপনে স্টোরি দেখার সুযোগ থাকবে। একই সঙ্গে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের স্টোরি কতজন একাধিকবার দেখেছে। স্টোরি শেয়ার করার ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণও থাকবে।

বর্তমানে ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকার বাইরে দর্শক সীমিতভাবে নির্ধারণ করা যায় কিন্তু নতুন ফিচারে একাধিক অডিয়েন্স তালিকা তৈরি করা যাবে। ফলে ব্যবহারকারীরা নির্দিষ্ট গ্রুপ বেছে নিয়ে স্টোরি শেয়ার করতে পারবে।

স্টোরির সময়সীমা ও বাড়ানো হয়েছে। সাধারণত ২৪ ঘণ্টা পর স্টোরি মুছে যায়, তবে সাবস্ক্রিপশন নিলে এটি আরও ২৪ ঘণ্টা বৃদ্ধি পাবে।

এছাড়া সপ্তাহে একবার স্টোরি ‘স্পটলাইট’ করার সুযোগ থাকবে যা অনুসারীদের স্টোরি তালিকার শুরুতে প্রদর্শিত হবে। নতুন সাবস্ক্রিপশনে ‘সুপারলাইক’ নামে অ্যানিমেটেড প্রতিক্রিয়াও যুক্ত হয়েছে। স্টোরি ভিউয়ার তালিকায় নির্দিষ্ট ব্যবহারকারীকে দ্রুত খুঁজে পাওয়ার সুবিধাও থাকছে।

মেটা আনুষ্ঠানিকভাবে কোন কোন দেশে এই পরীক্ষা চলছে তা জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, মেক্সিকো, জাপান এবং ফিলিপাইনে এটি পরীক্ষা করা হচ্ছে। দেশভেদে সাবস্ক্রিপশনের মূল্যও ভিন্ন। মেক্সিকোতে মাসিক খরচ প্রায় ২ ডলার, জাপানে প্রায় একই এবং ফিলিপাইনে এর চেয়ে কম।

বিশ্লেষকেরা মনে করছেন, নতুন এই উদ্যোগ মেটার জন্য আয়ের নতুন উৎস তৈরি করতে পারে, তবে একই সঙ্গে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ বা অতিরিক্ত সাবস্ক্রিপশন সেবার কারণে ব্যবহারকারীদের অনাগ্রহও দেখা দিতে পারে।

মেটা প্রিমিয়াম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করছে।

এখন দেখার বিষয়, পরীক্ষার পর এই সেবা কতটা বিস্তৃতভাবে চালু করা হবে এবং ব্যবহারকারীরা কতটা গ্রহণযোগ্যতা দেখাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *