রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, চলছে চতুর্থ দিনে অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক রিপোর্ট
ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। রিপোর্টে বলা হয়েছে, তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ ক্ষতিগ্রস্ত।

এই সংবাদ প্রকাশের পর পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের আইনপ্রণেতা ও বিরোধী জোট তেহরিক তাহাফফুজে আইয়েন পাকিস্তান (টিটিএপি) সদস্যরা টানা চতুর্থ দিন সোমবার অবস্থান কর্মসূচি চালাচ্ছেন।

পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট লজেস এবং কেপি হাউস এলাকায় এই কর্মসূচির কারণে কনস্টিটিউশন অ্যাভিনিউ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

টিটিএপি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে আদিয়ালা কারাগার থেকে আল শিফা আই ট্রাস্ট হাসপাতালে স্থানান্তর না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। পিটিআই এবং ইমরান খানের পরিবারও তার চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তরের দাবি জানিয়েছেন।

ইমরান খানের আইনজীবী ও সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি ব্যারিস্টার সালমান সাফদারের প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীর চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (CRVO) ধরা পড়েছে।

এটি সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায় এবং উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস ও হৃদরোগের সঙ্গে সম্পর্কিত। আগস্ট ২০২৩ থেকে কারাবন্দি থাকা অবস্থায় তিনি অভিযোগ করেছেন যে ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টি হারিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন: জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা মেহমুদ খান আচাকজাই, সিনেটের বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি, সাবেক মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।

পাঁচজন জ্যেষ্ঠ চিকিৎসক এক ঘণ্টাব্যাপী ইমরান খানের পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ডান চোখের ব্যথা কিছুটা কমেছে এবং চলমান চিকিৎসার ফলে তার অবস্থার আরও উন্নতি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিকিৎসা প্রতিবেদনও পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *