বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ইরানে আবারও বিমান হামলার কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে বিমান হামলার সম্ভাবনা বিবেচনা করছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

The Wall Street Journal এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হওয়ার পর এ ধরনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে সম্ভাব্য নৌ অবরোধ এবং অন্যান্য সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সীমিত বিমান হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে হোয়াইট হাউস এসব দাবিকে সরাসরি নিশ্চিত করেনি। বরং এক মুখপাত্র জানান, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, গণমাধ্যমে যেসব নির্দিষ্ট পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেগুলো মূলত অনুমাননির্ভর ও জল্পনা-কল্পনা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হরমুজ প্রণালীকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এ ধরনের খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *