শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

এনসিপিতে যোগদানের গুঞ্জন ভিত্তিহীন : রুমিন ফারহানা

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন, তাকে ঘিরে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগদানের যে আলোচনা চলছে তা সম্পূর্ণ গুজব এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।

শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে (বাংলা) এর একটি টক শো’তে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। সেই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

তার ভাষায়, এনসিপির নেতারা তাকে দলে যুক্ত হওয়ার জন্য একাধিকবার অনুরোধ করেছেন এবং একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি এবং এ নিয়ে কোনো আলোচনা এগিয়ে নেননি।

তিনি আরও বলেন, শুধুমাত্র সংসদে কথা বলার সুযোগ বাড়ানোর জন্য তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে রাজি নন। তার মতে, নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থান বিসর্জন দিয়ে সামান্য সুযোগের জন্য দল পরিবর্তন করা তার পক্ষে সম্ভব নয়।

এ বিষয়ে তিনি স্পষ্ট করেন, বিভিন্ন প্ল্যাটফর্মে মত প্রকাশের সুযোগ রয়েছে তাই রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনো প্রয়োজন তিনি অনুভব করেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *