শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

কোনো হুমকি নেই তবুও সতর্ক অবস্থায় পুলিশ: ডিএমপি

কথাভিশন রিপোর্ট

রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবারের ভোটকে কেন্দ্র করে পুরো ঢাকা মহানগর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। সাধারণ নিরাপত্তার পাশাপাশি মাঠে থাকবে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, বোম্ব ডিজপোজাল ইউনিট, কে-নাইন দল ও ক্রাইম সিন ভ্যান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, নির্বাচনী দায়িত্বে ডিএমপির মোট ২৬ হাজার ৫১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে নিরাপত্তার পাশাপাশি বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মাঠে অবস্থান করবে। এছাড়া যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিশেষায়িত ইউনিটগুলো সর্বদা প্রস্তুত থাকবে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, নির্বাচন ঘিরে রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের মৌলিক অধিকার প্রয়োগ করুন। পুলিশ জনগণের নিরাপত্তায় সর্বদা প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *