রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

দ্রুত প্রস্তুতির পথে নবনির্বাচিত এমপিদের জন্য সরকারি আবাসন

কথাভিশন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য সরকারি আবাসন নিশ্চিত করতে চলছে জোর প্রস্তুতি। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত সংসদ সদস্য ভবন (ন্যাম), এমপি হোস্টেল কমপ্লেক্স এবং নাখালপাড়ার সরকারি ফ্ল্যাটগুলোতে চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ।

সংসদ সচিবালয় ও গণপূর্ত অধিদপ্তরের সূত্র জানায়, নির্বাচনের কিছু দিন আগে থেকেই এমপিদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন আবাসন নিশ্চিত করতে কাজ শুরু হয়। ভোট শেষে সেই প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। সংসদ ভবনেও চলছে ধোঁয়া-মোছার কাজ, শপথ অনুষ্ঠান উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত ছয়টি ন্যাম ভবনের মোট ২১৬টি ফ্ল্যাট নবনির্বাচিত এমপিদের বরাদ্দের জন্য প্রস্তুত করা হচ্ছে। এমপি হোস্টেল, লাউঞ্জ, ডাইনিং ব্লক এবং অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত কক্ষগুলোতেও চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ।

দীর্ঘদিন ব্যবহারের অভাবে ফ্ল্যাটগুলোতে জমে থাকা ধুলো, দাগ ও ক্ষয়ক্ষতি দূর করতে চলছে সংস্কার। প্রতিটি ইউনিটে করা হচ্ছে ডিপ ক্লিনিং। বাথরুম ফিটিংস, পানির সংযোগ, স্যানিটারি লাইন, বৈদ্যুতিক তার, সুইচ, ফ্যান ও আলোকসজ্জা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করা হচ্ছে।

গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ বলেন, নতুন এমপিদের আবাসন বরাদ্দের ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও রংয়ের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরে সংসদ ভবন, এমপি হোস্টেল ও ন্যাম ভবনের সংস্কারে ২৪.৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নাখালপাড়ায় এমপিদের জন্য বরাদ্দ ৪৯টি ফ্ল্যাটে চলছে ওয়াশরুম ও কিচেন ফিটিংস সংস্কার, গেটের লক পরিবর্তন, পুরনো কমোড এবং অকেজো এসি সরিয়ে নতুন এসি স্থাপন। ঢাকা ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার জানান, আমাদের আওতাধীন এমপিদের ফ্ল্যাটগুলো দ্রুত প্রস্তুত করা হচ্ছে। সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

তবে ন্যাম ভবনের কিছু কাঠামোগত সংস্কারকাজ চলমান থাকায় সব ইউনিট পুরোপুরি প্রস্তুত হতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। এই সময় নবনির্বাচিত এমপিরা অস্থায়ীভাবে সংসদ হোস্টেল ও সংশ্লিষ্ট ব্লক ব্যবহার করবেন।

বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য বরাদ্দ সরকারি বাসভবনের সংস্কার কাজ এখনও শুরু হয়নি। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই এসব বাসভবনেও স্বাস্থ্যবিধি অনুযায়ী পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কার শুরু হবে।

প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সংসদ ও ন্যাম ভবনের ক্ষয়ক্ষতি নিরূপণ করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সেই লক্ষ্যেই সব প্রস্তুতি তৎপরতার সঙ্গে এগোচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *