শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে ৫০টি মামলা : ইসি

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন আদালতে ৫০টি মামলা দায়ের হয়েছে, জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব মামলার কারণে সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনি সামগ্রী মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনি সামগ্রী সংরক্ষণের বিষয়টি কমিশন সভায় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচনের সামগ্রী ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হয়। তবে কোনো আসনের বিষয়ে আদালতের নির্দেশনা থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর পাশাপাশি নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত বা নিহতদের ক্ষতিপূরণের বিষয়টি ২০২২ সালে প্রণীত নীতিমালা পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আখতার আহমেদ জানান, বিদ্যমান নীতিমালায় দীর্ঘমেয়াদি অসুস্থতা বা তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজনীয়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত নয়। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে নীতিমালা হালনাগাদ করা হবে। এজন্য একটি কমিটি কাজ করছে এবং কমিটির সুপারিশ কমিশনে উপস্থাপন হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *