বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সশস্ত্র হামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার একজন শীর্ষ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রাথমিক তথ্যে জানা যায়, অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মারা যান।

প্রাথমিক তদন্তে এটিকে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। আফ্রিদি ওই অঞ্চলে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বলে নিরাপত্তা সূত্রের দাবি।

তিনি সংগঠনের শীর্ষ নেতা হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

এর আগে পাকিস্তানের বিভিন্ন এলাকায় একই ধরনের হামলায় সংগঠনটির আরও কয়েকজন নেতার ওপর আক্রমণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মাসে লাহোরে একটি টিভি স্টেশনের বাইরে আরেকজন শীর্ষ সদস্য হামলার শিকার হলেও বেঁচে যান।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *