শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ফাঁকা ঢাকা, ভোট উৎসবে গ্রামের দিকে নগরবাসী

বিশেষ প্রতিনিধি

ফাঁকা ঢাকা, ভোট উৎসবে গ্রামের দিকে নগরবাসী

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার আগে রাজধানী ঢাকা ফাঁকা দেখা যাচ্ছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকায় নগরবাসী ভোট উৎসবে অংশ নিতে গ্রামের দিকে ছুটছে। প্রধান সড়কগুলোতে গণপরিবহন কম। সাধারণ মানুষের উপস্থিতিও নেই।

মতিঝিল, পল্টন, শ্যামলী, শিশুমেলা, আগারগাঁও, বিজয় সরণি, জাহাঙ্গীরগেট, মহাখালী, গুলশান ও বাড্ডা এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলো প্রায় জনশূন্য। কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও গণপরিবহন খুব সীমিত।

ইডেন কলেজের শিক্ষার্থী লিমা প্রথমবার ভোট দিতে বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, পছন্দের সৎ ও ন্যায়পরায়ণ প্রার্থীকে ভোট দেবো। যিনি আমানত খেয়ানত করবেন না, তাকে ভোট দেবো।

রিকশা চালক রফিক যিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকা-৮ আসনে ভোটার। তিনি বলেন, আজ ঢাকার রাস্তায় গাড়ি ও মানুষ কম। যাত্রীর চাপও নেই। ১৭ বছর পর ভোটের উৎসব ভাগ্যবানদের জন্য। আয় কম হলেও কোনো আপত্তি নেই।

ফার্মগেটে বাসের জন্য অপেক্ষা করছিলেন হাফিজা। তিনি জানান, পরিবারসহ গ্রামের বাড়ি যশোর যাচ্ছি। ভোটের উৎসব মিস করতে চাই না। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক।

তরুণ কর্মজীবী নাহিদুল ইসলাম বলেন, ভোটটা ঈদ উৎসবের মতো মনে হচ্ছে। সবাই মিলেমিশে ভোট দিতে যাবে। আইনশৃঙ্খলা কঠোরভাবে বজায় থাকুক।

রাজধানীতে সাধারণ দোকানপাটও বন্ধ, ট্রাফিক পুলিশ তুলনামূলকভাবে অলস। সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতি এবং টানা ছুটির কারণে নগরীর পরিবেশ নীরব ও ফাঁকা।

সরকারি ছুটি এবং শ্রমিকদের বিশেষ ছুটির ব্যবস্থা ভোটারদের সুবিধার্থে করা হয়েছে। এছাড়া নির্বাচনকালীন সময়ে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও লঞ্চ চলাচলও নিষিদ্ধ। জরুরি প্রয়োজনে, সাংবাদিক বা পর্যবেক্ষক অনুমোদনের ভিত্তিতে যানবাহন চলাচল করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *