বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

‘বিয়ন্ড দ্য হরাইজন : গ্রাউন্ড টু অরবিট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে শনিবার (৪ এপ্রিল) বিকেলে ‘বিয়ন্ড দ্য হরাইজন : গ্রাউন্ড টু অরবিট’শীর্ষক থিমে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল যুবকদেরকে দুর্যোগকালীন যোগাযোগ ও জরুরি ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা। সেমিনারে আমন্ত্রিত বক্তারা যুব সমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

এআরএবি’র আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুর রহমান (প্রাক্তন ফায়ার সার্ভিস ডিরেক্টর জেনারেল), ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক (ডিজি, বিটিআরসি), মেজর জলিল (সদস্য, এআরএবি), লেফটেন্যান্ট কর্নেল এম. এ. আজাদ আনোয়ার (ডিরেক্টর, ফায়ার সার্ভিস) এবং অন্যান্য অভিজ্ঞ কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর নাজমা শামস, প্রফেসর খন্দকার নাসির উদ্দিন (প্রাক্তন ভিসি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ড. এম. এ. মান্নান (ইডি, এসএবি)।

সেমিনারের মূল বক্তাদের মধ্যে ছিলেন ফিলিপ স্প্রিংগার (DK6SP), স্বেন লোভরিচ (DJ4MX), লিয়ন হেলমিচ (DL3ON) এবং জেমি উইলিয়ামস (M0SDV)। অনুষ্ঠান সভাপতিত্ব করেন এআরএবি সভাপতি ড. মির শাহ আলম (S21MIR) এবং প্রোগ্রামের সমন্বয় করেছেন অনুপ কুমার ভৌমিক (S21TV) ও আয়োজনের আহ্বায়ক জামিল আহমেদ।

বিটিআরসি অনুমোদিত হ্যাম অপারেটরদের মাধ্যমে আয়োজিত এ ধরনের কার্যক্রম দুর্যোগের সময় কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগুন, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প এবং ভবন ধ্বংসের সময় এই সদস্যরা উদ্ধারকর্মীদের সহায়তা করে এবং স্বাধীন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখে।

সেমিনারের আগে এআরএবি সদস্যরা বরিশাল ও খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকায় ১৫ দিনের মাঠ সমীক্ষা পরিচালনা করেছিলেন যাতে দ্রুত যোগাযোগের কৌশলগুলোর কার্যকারিতা যাচাই করা যায়।

সমীক্ষার ফলাফলের আলোকে সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০০ এর বেশি যুব স্বেচ্ছাসেবককে জরুরি পরিস্থিতিতে কার্যকর যোগাযোগ রক্ষার প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুপ কুমার ভৌমিক এআরএবির সরকারের উদ্ধারকর্মীদের সহায়তা এবং জাতীয় স্বার্থে তাদের অবদান তুলে ধরেন।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, যুবকদের অংশগ্রহণ দুর্যোগ ব্যবস্থাপনা খাতকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। সেমিনারটি সহ-পরিচালনা করেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী সাধারণ সম্পাদক রায়হান তুহিন, ডেপুটি ডিরেক্টর মি. সাদ, রুদ্রনীল অচঙঘ এবং ইসির সদস্য তাসলিমা আক্তার ও হায়াত আহমেদ।

এ সময় এআরএবি সভাপতি ড. মির শাহ আলম (S21MIR) অংশগ্রহণকারীদের, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক বক্তাদের ধন্যবাদ জানিয়ে যুব সমাজকে বিজ্ঞানমুখী ক্যারিয়ার গ্রহণ এবং দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *