শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

রাশিয়ার ‘ঐতিহাসিক’ এলএনজি সরবরাহ ইউরোপে

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেখান থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় ইউরোপের দেশগুলো রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এর ওপর নির্ভর করছে। ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসে রাশিয়ার এলএনজি সরবরাহ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাশিয়া থেকে প্রায় ৬.৮ বিলিয়ন ঘনমিটার এলএনজি আমদানি করেছে ইইউ, যা এক বছর আগের ৫.৭ বিলিয়ন ঘনমিটারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। মার্চ মাসে সরবরাহ দাঁড়ায় ২.৪৬ বিলিয়ন ঘনমিটার যা সর্বকালের সর্বোচ্চ।

মার্চে যুক্তরাষ্ট্র, ত্রিনিদাদ ও টোবাগো থেকে ইউরোপের এলএনজি সরবরাহ ৮ শতাংশ বেড়ে ৮.৩ বিলিয়ন ঘনমিটার হয়েছে। জানুয়ারি-মার্চ সময়ে এই উৎস থেকে ইউরোপের গ্যাস আমদানি ২৩ শতাংশ বেড়ে ২৩.৯ বিলিয়ন ঘনমিটার হয়েছে। আফ্রিকা থেকে ৪.২ বিলিয়ন ঘনমিটার এবং মধ্যপ্রাচ্য থেকে ২.৫ বিলিয়ন ঘনমিটার এলএনজি এসেছে।

ইউরোপীয় ইউনিয়ন ১ জানুয়ারি ২০২৭ থেকে রাশিয়ার এলএনজি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি ২৫ এপ্রিল ২০২৬ থেকে নিষিদ্ধ হবে এবং পাইপলাইন গ্যাস চুক্তি ১৭ জুন ২০২৬-এর মধ্যে শেষ করতে হবে।

২০২৫ সালে ইইউতে রাশিয়ার এলএনজি সরবরাহ ৫.৬ শতাংশ কমে ২০.৩ বিলিয়ন ঘনমিটার হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ পুরোপুরি রাশিয়ার গ্যাস ত্যাগ করার পরিকল্পনা করছে। তাই রাশিয়া আগেভাগেই ইউরোপীয় বাজার থেকে সরবরাহ ঘুরিয়ে অন্য আগ্রহী ক্রেতাদের কাছে পাঠাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *