শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

শেরপুর-২আসনে জামায়াতের শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল

বিশেষ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি’র নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। অগনিত ভোটার, সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতিতে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি জনসমূদ্রে পরিণত হয়।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী শাখার আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ও বক্তারা শেরপুর-২ আসনকে দুর্নীতিমুক্ত ও সুশাসনের পথে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে এই আসনে বৈষম্য ও লুটপাটের রাজনীতি চিরতরে বন্ধ করা হবে।

প্রধান বক্তার বক্তব্যে জাকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি নতুন পথের দিশা পেয়েছে। এখন সময় এসেছে চাঁদা ও দখলমুক্ত বাংলাদেশ গড়ার।”

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক তুকাত গাজী উসমান এবং তুরস্কের পাশা বিশ্ববিদ্যালয়ের ড. হাফিজুর রহমান ভোটারদের প্রতি ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মু. গোলাম কিবরিয়া ভিপি। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, “শেরপুর-২ আর কোনো অন্যায় ও দুর্নীতির আশ্রয়স্থল হবে না। আপনাদের সমর্থনেই এই জনপদকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করা হবে।”

জনসভা শেষে নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *