শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

সম্পর্কের নতুন দিগন্ত খুলতে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিন দিনের সফরে আগামী ৪ জুন ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরে দুই দেশের প্রচলিত সহযোগিতার ক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীরও এটিই প্রথম ঢাকা সফর।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরটির পেছনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা রয়েছে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তুরস্ক ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগ জোরদার করে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, শিক্ষা ও প্রযুক্তি খাতে অংশীদারত্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। হাকান ফিদানের এই সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগ ও কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিন দিনের এই সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকারি পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার লক্ষ্যেই এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *