শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি নাসির উদ্দিন

কথাভিশন রিপোর্ট

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করার বিষয়ে দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‍ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। যেকোনো অনিয়ম কঠোরভাবে তদারকি করা হবে এবং অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে।

সিইসি জানান, জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে ২৯৯ আসনে এবার ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হালনাগাদ ভোটার তালিকায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় মোট ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২৭ মিলিয়নের বেশি।

প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি-সমর্থিত ডাক ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান নিশ্চিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সীমিত সময়ের মধ্যে প্রায় ৮ লাখ প্রবাসী নতুনভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। দেশে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্যও ডাক ব্যালটের সুযোগ রাখা হয়েছে।

সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত এক দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রেই গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। পরে রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফল প্রকাশ করবেন।

দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপক উপস্থিতির কথাও তুলে ধরেন সিইসি। ৪৫টি দেশ ও সংস্থার প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২০ জন এবার নির্বাচন পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি ১৬০ জনের বেশি আন্তর্জাতিক সাংবাদিক এবং দেশীয়ভাবে ৮১টি সংস্থার ৪৫ হাজার পর্যবেক্ষক ও ৬০ হাজার সাংবাদিক নির্বাচন কাভার করবেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন আয়োজনেই ইসির অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *