বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

হরমুজ প্রণালিতে সাময়িক শান্তি

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালির চারপাশে কয়েক দিনের বিক্ষিপ্ত উত্তেজনার পর বর্তমানে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় অগ্রগতি খুবই সীমিত। দুই মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত শেষ করে শান্তি আলোচনার জন্য ইরানকে দেওয়া সর্বশেষ প্রস্তাবের প্রতিক্রিয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। তেহরানের পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি যা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ অবসানের অগ্রগতি খুব কম।

আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত চীন সফর শুরু হওয়ার কথা। যার কারণে দুই দেশের সংঘাত অবসান ঘটাতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক কয়েক দিন হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে যুদ্ধ উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আক্রমণের খবর পাওয়া গেছে।

এই অবরোধ নিরসনে ব্রিটিশ রয়্যাল নেভি একটি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনার প্রচেষ্টাকে রাশিয়া সমর্থন করেছে। মস্কো এক বিবৃতিতে জানিয়েছে, স্থিতিশীলতা ভঙ্গ করার সুযোগ নেই। পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় তেলের রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়ে ইরান চীনের সঙ্গে সমন্বয় করছে।

ইরান দাবি করছে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরান সেই নিয়ন্ত্রণ শিথিল করতে ইচ্ছুক। উপসাগরে বর্তমানে ২০ হাজার নাবিক আটকে রয়েছেন। যারা মানসিকভাবে বিপর্যস্ত। দুই মাসের সংঘাতে অন্তত ১১ নাবিক নিহত হয়েছে। সিআইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ আরও কয়েক মাস চললেও ইরান তা সহ্য করতে সক্ষম।

শুক্রবার প্রণালিতে ইরানি বাহিনী ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষও ঘটেছে। যদিও পরিস্থিতি এখন শান্ত তবে ভবিষ্যতে সংঘর্ষের আশঙ্কা রয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের সময়ও প্রায়ই বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়।

সংঘাতের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ১০ জন ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, যার মধ্যে চীন ও হংকংয়ের বেশ কয়েকজনও রয়েছেন। ইরানের সামরিক বাহিনীকে ড্রোন তৈরির কাঁচামাল ও অস্ত্র সংগ্রহে সহায়তা করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, বিদেশি কোনো কোম্পানিও যদি ইরানের অবৈধ বাণিজ্যে সহায়তা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতি থেকে স্পষ্ট, হরমুজ প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সহজ নয়। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক উপস্থিতির মধ্যে সংঘাত স্থগিত হলেও চূড়ান্ত যুদ্ধবিরতির দিকে অগ্রগতি খুবই সীমিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *