বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

ধামরাইয়ে মৃত্যুর ৬মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

নিজস্ব প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে জামিরাবাড়ী এলাকায় রূপা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর প্রায় ৬ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে।

রবিবার (২৪মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের জামিরাবাড়ি গ্রামের কবরস্থান থেকে লাশটি তুলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত রূপা আক্তার উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল রামভদ্রপাড়া গ্রামের মোঃ জাকির হোসেনের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে জাকির হোসেনের সঙ্গে রূপার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাকিরের চাচাতো ভাই এবং পেশায় পুলিশ সদস্য শান্ত হাসানের সঙ্গে রূপার পরকীয়া প্রেমের সম্পর্ক হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে পরিবার ও সমাজে একাধিকবার সালিশ-বৈঠকও হয়। পরবর্তীতে নিজের সংসার বাঁচাতে জাকির হোসেন পৈতৃক বাড়ি ছেড়ে বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামের মৃত নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। তবে অভিযোগ রয়েছে, সেখানেও দেবর শান্ত হাসানের যাতায়াত অব্যাহত ছিল।

এরই জের ধরে গত বছরের ২৮নভেম্বর রাতে ওই ভাড়া বাসা থেকেই রূপা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার আগের রাতেও শান্ত হাসানকে ওই বাসায় ঢুকতে দেখে প্রতিবেশীরা বাঁধা দেন। এরপর শান্ত সেখান থেকে চলে যায়। পরদিন রাতে রূপাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুপাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটি তখন আত্মহত্যা বলে প্রচার করা হলেও নিহতের চার বছরের শিশুকন্যা জিনিয়ার একটি বক্তব্য এই রহস্যে নতুন মাত্রা যোগ করে। শিশু জিনিয়ার দাবি, শান্ত হাসানই তার মাকে গলা টিপে এবং রশি দিয়ে ঝুলিয়ে হত্যা করেছে।

এদিকে, ঘটনার পর নিহতের স্বামী জাকির হোসেন ধামরাই থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ তা ‘সাধারণ ডায়েরি’ (জিডি) হিসেবে গ্রহণ করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সুষ্ঠু বিচারের আশায় তিনি ধামরাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তের স্বার্থে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমদ রাফি, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক মোঃ খালেদ।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিব হোসেন সাংবাদিকদের জানান, “আদালতের নির্দেশনা মোতাবেক আমরা রূপা আক্তারের মরদেহ উত্তোলন প্রক্রিয়া সম্পন্ন করেছি। বর্তমানে ঘটনাটি পিবিআই তদন্ত করছে।”

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, আদালতের আইনি প্রক্রিয়া অনুসরণ করেই মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। পিবিআই-এর তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে অভিযুক্ত পুলিশ সদস্য শান্ত হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি জানেন না বলে ফোন কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *