বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

শিশু রামিসা হত্যা মামলা ডিএনএ পরীক্ষা সম্পন্ন: রবিবারের মধ্যেই চার্জশিটের প্রস্তুতি

কথাভিশন রিপোর্ট

শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী রবিবারের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে।

শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানান, ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর চূড়ান্ত চার্জশিট প্রস্তুত করা হবে।

তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পরই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার আদালতে চার্জশিট দাখিলের পরিকল্পনা রয়েছে।

মামলার প্রধান আসামি সোহেল রানা গত ২০ মে ঢাকার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে তিনি জানান, ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে তার পূর্ব কোনো বিরোধ ছিল না।

মামলার নথি অনুযায়ী, ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা বাড়ি থেকে বের হওয়ার পর তাকে অপহরণ করে হত্যার ঘটনা ঘটে। পরে শিশুটির মরদেহ টুকরো করা অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ প্রথমে একজন নারীকে হেফাজতে নেয় এবং পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মূল আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে ভিকটিমের বাবা পল্লবী থানায় হত্যা ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত সংস্থা জানিয়েছে, মামলাটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কাজ চলছে। ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরই চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *