মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

সময়মতো পাঠ্যবই পৌঁছে দেওয়াই সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছে দেওয়াকে নিজের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বই বিতরণে কোনো ধরনের বিলম্ব যেন না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কাগজকল ও ছাপাখানা মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে দায়িত্ব পালনকালে একটি প্রতিষ্ঠানের পরিবর্তে দেশের শত শত ছাপাখানাকে বই ছাপার দায়িত্ব দেওয়া হয়েছিল। এর ফলে স্থানীয় মুদ্রণশিল্প টিকে থাকার সুযোগ পেয়েছে এবং কয়েক বছর সফলভাবেই সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল।

তিনি জানান, একসময় বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বই ছাপানোর ব্যবস্থা ছিল। তবে দেশের ছাপাখানা ও বাঁধাই শিল্পকে সচল রাখতে সে নীতিতে পরিবর্তন আনা হয় এবং প্রায় ৬৫০টি ছাপাখানাকে বই মুদ্রণের কাজে যুক্ত করা হয়েছিল।

কাগজকল ও ছাপাখানা মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য একটাই—নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকার চায় কাগজের দাম ও উৎপাদন ব্যয় নিয়ে যৌক্তিক সমাধান হোক। কেউ যেন অযৌক্তিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আবার অতিরিক্ত মুনাফার বিষয়ও যেন না থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়মতো বই সরবরাহ নিশ্চিত করা।

এহছানুল হক মিলন আরও বলেন, কাগজকল ও ছাপাখানা—উভয় খাতেরই সাফল্য এবং সীমাবদ্ধতার ইতিহাস রয়েছে। তবে দেশের কাগজকলগুলোর সক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ আছে বলেও তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *