বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

শিক্ষা ব্যবস্থায় নতুন উদ্যোগের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারের মূল লক্ষ্য হলো সব শিক্ষার্থীকে ক্লাসরুমে ফিরিয়ে আনা। এজন্য পরিবারকে আর্থিক প্রণোদনা (ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ) দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে বাদশা ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে চলমান বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। তিনি জানান, মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদেরও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ক্লাস সিক্সে উঠে ফাইভের বৃত্তি পরীক্ষা দিলেও এটি একটি অভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করছে যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতা বাড়াবে।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের জন্য দেওয়া প্রণোদনা ব্যবস্থায় আধুনিকায়ন (মডারাইজেশন) আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বৃত্তি পরীক্ষার আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।

তার ভাষায়, লক্ষ্য একটাই শিক্ষার্থীদের পরিবারকে উৎসাহিত করা যাতে তারা নিয়মিতভাবে সন্তানদের ক্লাসরুমে পাঠায় এবং শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখে।

তিনি জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে আরও ন্যায়সঙ্গতভাবে নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা আরও উন্নত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সব মিলিয়ে সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের ঝরে পড়া কমিয়ে সবাইকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *