বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

বিশ্বকাপে চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশাল পুরস্কার, কত টাকা মিলবে?

কথাভিশন স্পোর্টস রিপোর্ট
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ট্রফি জয়ী দল কত পুরস্কার পাবেন তা জানা মাত্র কয়েক দিনের অপেক্ষা। ফুটবলের সবচেয়ে আলোচিত ও জমজমাট প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপ এবার শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজক হিসেবে দায়িত্ব নেবে এবারের আসরে যা ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে পরিচিত হবে।

এবার মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে এবং আয়োজিত হবে ১০৪টি ম্যাচ যা পূর্ববর্তী সব আসরের তুলনায় অনেক বেশি। টুর্নামেন্ট চলবে মোট ৩৯ দিন ধরে।

ফিফা এবারের বিশ্বকাপে মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা) পুরস্কার হিসেবে বিতরণ করবে। চ্যাম্পিয়ন দল ঘরে তুলবে ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬১৩ কোটি টাকা)।

রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অধিকারী দল ২৯ মিলিয়ন এবং চতুর্থ স্থানের দল পাবে ২৭ মিলিয়ন ডলার।

কোয়ার্টার ফাইনালে উঠতে পারা দলগুলো প্রত্যেকে পাবে ১৯ মিলিয়ন ডলার, রাউন্ড অব ১৬-এর দলগুলো ১৫ মিলিয়ন ডলার, রাউন্ড অব ৩২-এর দলগুলো ১১ মিলিয়ন ডলার এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে ৯ মিলিয়ন ডলার করে। অর্থাৎ গ্রুপ পর্বে বাদ পড়লেও কোনো দলই খালি হাতে ফিরবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *