বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক হরমুজ প্রণালিতে ছয় জাহাজের গতিরোধ করল ইরান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন, বিতরণ করা হলো জরুরি খাদ্য সহায়তা ঢাকা দক্ষিণে চমক সাদিক কায়েমকে এগিয়ে রাখল জামায়াত মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোহাগ রাইটার্স’ ওয়েব বাংলাদেশ সাহিত্য পুরস্কার পেলেন আতাউল হক সিদ্দিকী ও শিশির চাকমা ক্রসফায়ারে’ কাউন্সিলর একরাম হত্যা:শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন নতুন স্বপ্ন নিয়ে ঢাকায়, দেড় মাসেই নিভে গেল নবদম্পতিসহ তিনটি প্রাণ
Notice :

বৈশ্বিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ সংকটের প্রভাবে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি দাম ১০৮ ডলার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থা এখনো কাটেনি। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন জ্বালানি সরবরাহকে প্রভাবিত করছে যা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।

সোমবারের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২.৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮.২৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ২.০৯ শতাংশ বেড়ে ৯৬.৩৭ ডলারে দাঁড়ায়।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে। তবে পারমাণবিক কর্মসূচি, যুদ্ধবিরতি এবং আঞ্চলিক নৌপথ ইস্যুতে দুই দেশের অবস্থান এখনো ভিন্ন।

ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় তেল সরবরাহ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই রুট দিয়েই বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবাহিত হয়।

তেলের দাম বাড়লেও বৈশ্বিক শেয়ারবাজারে সামান্য ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীরা বড় কোম্পানির আয় প্রতিবেদন ও কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের অপেক্ষায় সতর্ক অবস্থানে রয়েছেন।

ওয়াল স্ট্রিটে সূচকগুলো মিশ্রভাবে লেনদেন করেছে ডাও জোন্স সামান্য কমলেও এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক কিছুটা বেড়েছে।

মুদ্রাবাজারে ডলার সূচক সামান্য কমেছে, ইউরো ও ইয়েনের বিপরীতে ডলারের মান প্রায় স্থিতিশীল ছিল। অন্যদিকে স্বর্ণের দাম কিছুটা হ্রাস পেয়েছে কারণ বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বাজারে অপেক্ষার কৌশল নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা অব্যাহত থাকলে তেলের বাজার আরও অস্থির থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *